স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় অভ্যন্তরীন বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টার দিকে লোহাগড়া খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে লোহাগড়া খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এ অভিযানের উদ্ধোধন করেন।
এসময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, ওসিএলডি কৃপাসিন্ধু মন্ডল, মিনার মিরাজুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির হাদিউজ্জামান, বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার জানান, চলতি মৌসুমে খাদ্য সংকট নিরসনে চালকল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৪৮ মেট্রিক টন বোরো চাল (সিদ্ধ), প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা দরে ১ হাজার ৫০ মেট্রিক টন বোরো ধান এবং ৩৬ টাকা দরে ৯০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।