হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বীরতারা এলাকার ১৫শ মিটার খাল পুন:খনন কাজের পরিদর্শন করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। বৃহস্পতিবার (২২ মে) তিনি এ পুন:খাল খনন কাজ পরিদর্শন করেন।
খাল পুন: খনন কাজ শুরু হওয়ায় ওই অঞ্চলের কৃষকদের ধানের জমির জলাবদ্ধতা দূর হবে তাই স্থানীয় এলাকার কৃষকসহ সকলেই সন্তোষ প্রকাশ করে বর্তমান সরকার সহ স্থানীয় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। সেই সাথে স্বচ্ছ ও সঠিক ভাবে খাল পুণ:খনন কাজ হওয়ায় খুশি স্থানীয় এলাকাবাসী।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের উন্নয়ন ঘটবে। তাই সরকারের এই প্রকল্পে যাতে কোন প্রকার অনিয়ম না হয় এজন্য সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।
একই সাথে খুব সুন্দর ভাবে খাল পুন:খনন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধনবাড়ী উপজেলা প্রকল্পন বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল। পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।