রাসেদ বিল্লাহ, নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলার দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির মাদক বিরোধী কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৪ জুন) রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও দৈনিক নয়া পৃথিবী পত্রিকার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দত্তবাড়ি ও আশপাশের এলাকাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত রাখতে নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডে দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির উদ্যেগে প্রতিষ্ঠিত মাদক বিরোধী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ সদর উপজেলা ইউএনও’র সাথে মতবিনিময় শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ী সমিতির এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।মাদকমুক্ত সমাজ গঠনে কেবল প্রশাসন নয়, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন সমাজকে একযোগে কাজ করতে হবে। দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন।