ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা যুবদলের নবগঠিত পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮জুন) বিকালে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের উদ্যোগে দালাল বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়।
এসময় মিছিল থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা জানানো হয়।
পরে নবগঠিত জেলা যুবদলের কমিটিতে সহ-সভাপতি হওয়ায় সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহবায়ক আবদুল মালেক,সহ সাধারণ সম্পাদক হিসাবে সদর উপজেলা পশ্চিম যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও জেলা যুবদলের সদস্য মনোনীত হওয়ায় মাহবুব আলম বাচ্চুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) যুবদলের নেতাকর্মীবৃন্দ।