মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবম জাতীয় বেসবল প্রতিযোগিতা-২০২৬-এ সারাদেশে চতুর্থ স্থান এবং জেলাগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জনকারী মুন্সীগঞ্জ জেলা বেসবল দলের খেলোয়াড়বৃন্দ, জেলা ক্রিড়া অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা ক্রীড়া অফিসার জনাব খাদিজা পারভিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক দলটির এ গৌরবোজ্জ্বল অর্জনের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জ জেলার এই সাফল্য জেলার জন্য অত্যন্ত গর্বের। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে খেলোয়াড়দের নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।