স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জান্নাতুল ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে রবিউলের বিরুদ্ধে। রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে। পরে এ ঘটনায় রবিউলকে মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আটককৃত রবিউল থানা হেফাজতে রয়েছে। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, আটকৃত রবিউলকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।