মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ : পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে টংগীবাড়ী থানার আওতাধীন দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুর রউফ ও এএসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান পরিচালনাকালে অদ্য ০১-০৮-২০২৬ খ্রি. শনিবার যশলং ইউনিয়ন এর পুরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হইতে ১. মোঃ সুজন মৃধা @ জয় (৩০), পিতা- আব্দুল মালেক, সাং- ছোট মাকহাটি ও ২. মোঃ হাবিব তাঁতী (২০), পিতা- মোঃ সেলিম তাঁতী, সাং- আনন্দপুর, উভয় থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।