স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে জামাল মোল্যা (৩৮) নামে এক এলপি গ্যাস
ব্যবসায়ীকে কু'পিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ আগস্ট) বিকেলে দিঘলিয়া বাজারে নিজ দোকানে এ ঘটনা ঘটে।
জামাল মোল্যা লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের শেখ সিদ্দিক মাস্টারের ছেলে। বর্তমানে জামাল মোল্যা দিঘলিয়া ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামে বসবাস করছেন। স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) বিকেলে দিঘলিয়া বাজারে নিজ দোকানে বসে ছিলেন জামাল মোল্লা। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে দোকানে ঢুকে দেশীয় অ'স্ত্র ছ্যা'ন'দা, রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কু'পিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ও গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পর স্থানীয় লোকজন আহত জামালকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে দিঘলিয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আ'ত'ঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রে'ফ'তা'র ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের সনাক্তে তদন্ত চলছে।