তরিকুল ইসলাম তারেক, ঝিনাইদহ : ঝিনাইদহে নতুন আঙ্গিকে পথচলা শুরু করেছে ঝিনাইদহ সাংবাদিক ক্লাব। শুক্রবার সন্ধ্যায় শহরের হাসান ক্লিনিক সংলগ্ন ক্লাবের কার্যালয়ে এক সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২০২০ সালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ সামাদের হাত ধরে ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের যাত্রা শুরু হয়। তাঁর নেতৃত্বে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলেও তাঁর মৃত্যুর পর ধীরে ধীরে কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়ে। দীর্ঘ সময় পর সংগঠনটির কার্যক্রম পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ সামাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পরে ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম তারেক এবং সাধারণ সম্পাদক হয়েছেন জমজম আহম্মেদ। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ হান্নান, সহ-সভাপতি সৈয়দ বদরুল ইসলাম রিন্টু ও সোহেল রানা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পারভেজ ও অন্তর সাহা, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন পল্লব, দপ্তর সম্পাদক মামুন শেখ, অর্থ বিষয়ক সম্পাদক দবির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি শেখ, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আল আমিন হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লিখন আহাম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজেদুর রহমান খোকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুসেল আহম্মেদ এবং নারী বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মহিউল হাসনাত পায়েল, নাহিদ হাসান ও হৃদয় কুমার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক সহযোগিতা এবং ঝিনাইদহের সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ সামাদের দেখানো পথ অনুসরণ করে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তারা।