মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি : প্রয়াত সাংবাদিক মো. সাকির আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলাউড়ায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) টিম জার্নালিস্টের উদ্যোগে নিকুঞ্জ প্লাজার দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক সাকির আহমদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকালের প্রতিনিধি এম মুক্তাদির হোসেন। তিনি বলেন, “সাকির আহমদ অত্যন্ত ভালো ও মেধাবী একজন স্ক্রিপ্ট রাইটার ছিলেন। তাঁর কাছ থেকে অনেকেই বিভিন্ন সময়ে সহযোগিতা পেয়েছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।”
দোয়া মাহফিলে কুলাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো. জহিরুল ইসলাম কর্ণসহ টিম জার্নালিস্টের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি রুবেল বখস পাবেল, দৈনিক বাংলার জাগরণ-এর কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম, আমাদের পত্রিকার প্রতিনিধি শামসু উদ্দিন বাবু, দৈনিক জন জাগরণের কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক জনবাণীর প্রতিনিধি জামাল হোসেন তারেক, দৈনিক লাখো কণ্ঠের প্রতিনিধি মো. আলী শোভন, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি মনোয়ার আলম, দৈনিক আজকের নববাণীর প্রতিনিধি মো. রানা, দৈনিক কুলাউড়ার কণ্ঠ পেজের প্রতিনিধি ইকরাম সুয়েব এবং প্রিয় বরমচাল পেজের প্রতিনিধি মাহিদ।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও মরহুমের পরিবারের সদস্যরা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে মরহুম সাংবাদিক মো. সাকির আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।