উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর মহিলা কলেজে এইচএসসি শ্রেণীতে নতুন ভর্তি শিক্ষার্থী বৃদ্ধিকরা, কলেজের ভৌতিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ আগস্ট রবিবার সকাল ১১ টায় কলেজের সভা কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উজিরপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপি'র সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সর্দার সিদ্দিকুর রহমান, উজিরপুর মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ, কলেজ প্রতিষ্ঠা পরিবারের সদস্য সৈয়দ নাইমুল হাসান, অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম বয়াতি, সহকারি অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি আখতারুজ্জামান নকীব, সহকারী অধ্যাপক রতন কুমার চ্যাটার্জির সঞ্চালনায় আরো বক্তৃতা করেন পৌর বিএনপি'র সহ-সভাপতি নজরুল ইসলাম, পৌর জামাতে ইসলামের আমির ও ম্যানেজিং কমিটির সদস্য আল-আমিন সরদার, শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম, পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পী, পৌর বিএনপি'র ৮ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি লিমন খলিফা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাফাউল সরদার সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র দপ্তর সম্পাদক আব্দুল হালিম, ১ নং সদস্য আনোয়ার হোসেন, উজিরপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, অত্র কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এম মিজানুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন, পৌর যুবদলের নেতা সবুজ সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন উজিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে মহিলা কলেজ অবস্থিত। এ কলেজে মনোরম পরিবেশে অত্যন্ত দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করানো হয়। এইচএসসি ভর্তি শিক্ষার্থীদের ব্যাপারে স্থানীয় অভিভাবক, সুধী সমাজ, রাজনৈতিক ব্যক্তিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বক্তারা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কলেজ ক্যাম্পাসের ভৌতিক অবকাঠামো উন্নয়নের জন্য সহযোগিতার জোর দাবি জানান।