মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ১০ আগস্ট ২০২৬ (সোমবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ বিল্লাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শারমিন করিম, প্রেসক্লাব সভাপতি আতিকুর রহমান টিপু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নৌযান মালিক সমিতির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।
সভায় জানানো হয়, আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলাতেও নৌযান শুমারি ২০২৬ পরিচালিত হবে। শুমারি কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।