মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ১১ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাশের হারের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্ব অর্জনকারী পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট-কে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সদর উপজেলার পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শতভাগ পাসের সাফল্য অর্জন করে। এছাড়া প্রতিষ্ঠানটির ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ২ জন শিক্ষার্থী সকল বিষয়ে এ+ অর্জনের কৃতিত্ব অর্জন করে।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট তার ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও গৌরবময় অগ্রযাত্রা কামনা করেন।