মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শিবরামপুর ও খাররা এলাকায় মাদক ও চোরের উপদ্রব পরিলক্ষিত হওয়ায় সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র এসআই(নিঃ) আবুল কালাম আজাদ, এসআই (নিঃ) মোঃ রেজাউল কাজি, এএসআই (নিঃ) মাহাবুর রহমান এর নেতৃত্বে শিবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে খররা এলাকার চিহ্নিত চোর স্বপন (৪০), পিতা আব্দুল আজিজ, মাতা মনোয়ারা বেগম, সাং-খাররা, থানা- শ্রীনগর, জেলা মুন্সীগঞ্জকে ইং ২৮-০৮-২০২৬ইং দুপুর ০২ঃ৩০ ঘটিকার সময় শিবরামপুর এলাকা থেকে ০৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় যে, মাদকের টাকা সংগ্রহ করার জন্য তিনি এলাকার বাগানের কলাসহ বিভিন্ন জিনিস চুরি করে।
জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য মতে শিবরামপুর ও খররা এলাকার বিভিন্ন জায়গা হতে তার চোরাইকৃত পাঁচটি কলার ছড়া অদ্য সন্ধ্যায় কর্দমাক্ত বিলের ভিতর রাখা স্থান থেকে উদ্ধার করা হয়। উক্ত চোর স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত কলা চোর স্বপন শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপে সহ এলাকার বিভিন্ন পুকুর থেকে মাছ চুরি করে।