মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ : বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ০১:০০টায় শুভ জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় মোট ১৪.৫ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।
মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে জিআর বরাদ্দের জিও তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত।
শুভ জন্মাষ্টমী ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলার ৬টি উপজেলায় এ বরাদ্দ প্রদান করা হয়।
জেলা প্রশাসন সকলের সম্মিলিত সহযোগিতায় জন্মাষ্টমীর অনুষ্ঠানসমূহ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করে।