স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাল্টিপারপাস হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা শিবিরের সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডা. জায়েদ , ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সেক্রেটারী মো: রোমান শেখ। এ সময় জেলা শিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ , জেলা শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার, জেলা প্রকাশনা সম্পাদক মো:নুরুজ্জামান, জেলা এইচ আর ডি সম্পাদক মো: নাইমুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ শিবিরের সভাপতি মো: ওয়াকিবুজ্জামান অভিসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সেক্রেটারী মো: রোমান শেখ।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী চার শতাধিক কৃতি শিক্ষার্থীদের ফুল,কুরআন,খাবারসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।