মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম
হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা বর্জ্য থেকেই তৈরি হবে ডিজেল, চাঁদপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু

নড়াইল দলিল লেখক সমিতির সভাপতি মশিয়ার, সম্পাদক আরমান

স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল :: নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. মশিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. আরমান আলী খান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে মাছ প্রতীকে মশিয়ার রহমান ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শাহিনুর রহমান (শাহীন) দোয়াত-কলম প্রতীকে ৭৬ ভোট পান। চেয়ার প্রতীকের মো. সাজ্জাদ আলম খান সজল পান ৫ ভোট।

সহসভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতীকে মোহাম্মদ আলী খান ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ফিরোজ খান হরিণ প্রতীকে পান ৮৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে তালা-চাবি প্রতীকে আরমান আলী খান ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী রফিকুল ইসলাম আনারস প্রতীকে পান ৮৪ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন (১৩২ ভোট), আব্দুর রহিম (১২৬ ভোট) ও আব্দুল্লাহ টিটো (১২২ ভোট)। এ পদে অপর দুই প্রার্থী কাজী তুহিনুর আলম ৭৯ ভোট এবং মো. সাইফুল ইসলাম বকুল ৮৫ ভোট পেয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে তিনজন, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: