রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম
পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত কালিগঞ্জ থানার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই

দুপুরে শিল্পকলায় আনা হচ্ছে অভিনেতা কাদেরকে

নিউজ ডেস্ক :: দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। তাকে শেষ শ্রদ্ধা জানাতে দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনা হচ্ছে। সেখানে তার মরদেহ কিছু সময় রাখা হবে।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জানিয়েছেন, মিরপুরের বাসাসংলগ্ন মসজিদে জানাজা শেষে আজ শনিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর অভিনেতার মরদেহ শিল্পকলায় নেওয়া হবে। উল্লেখ্য, আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তার রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা।

পরে দেশে ফিরিয়ে এনে রাজধানীর এভারকেয়ার হাসপালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে চলছিল তাঁর চিকিৎসা। আজ সকালে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে যান তিনি।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: