সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : বাহাউদ্দিন নাসিম

নওগাঁ প্রতিনিধি :: জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। জয়পুরহাটে একটি সম্মেলনে যাওয়ার পথে মঙ্গলবার দুপূরে নওগাঁ শহরের বাইপাস মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক পথসভায় একথা বলেন।

তিনি বলেন, মানুষের সমর্থনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সমুন্নত ও টিকিয়ে রাখতে চাই। বাংলাদেশে আজকে উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ পরিণত হয়েছে। কিন্তু এর পরও একটি বিরোধী সাম্প্রদায়িক ও অপশক্তি এদেশের মানুষকে উসকে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আইন-শৃঙ্খলা বিঘিœত করে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া বানাতে চায়। অপশক্তিরা যখনই সুযোগ পাবে তখনই আঘাত হানবে দেশের অস্তিত্বের উপর। তাই আমাদেরকে আত্মতৃপ্তিতে থাকার কোন সুযোগ নেই। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ ও লড়াই করতে হবে আমাদেরকে।

তিনি আরো বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ নামে এইদল সৃষ্টি করেছিলেন। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন দিনে লড়াই সংগ্রাম করে গিয়েছেন। জীবনের শেষ রক্তবিন্দুও দিয়ে গেছেন বাঙালির অধিকার, মর্যাদা ও স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য।

সেই চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশের মানুষের আশা আঙ্গাকার প্রতীক হিসেবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ গড়া শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালে একটি সাম্প্রদায়িক অপশক্তি বঙ্গবন্ধুসহ তার পরিবারকে খুন করার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল। আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, তারপর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন।

তিনি দায়িত্ব নেওয়ার পর সারা বাংলাদেশ ঘুওে ঘুরে আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে সুসংগঠিত করেছেন। বিএনপি-জামায়াত সব অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের শক্তিশালী করেছেন। তাই আমরা দেশপ্রেমিক নাগরিক হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যতদিন থাকবো ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে।

এই এগিয়ে যাওয়ার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, বাংলাদেশ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সুলতানা পারভীন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহম্মেদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত
ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: