শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

মানিকগঞ্জের শিবালয়ে প্রেস শ্রমিককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: ২৮ মে ২০২১ মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এক প্রেস শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৮ মে ২০২১ সকালে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের শিমুলিয়া ফসলের মাঠ থেকে ওই প্রেস শ্রমিকের লাশ উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ।

নিহত রমজান আলী (৩৫) ওই গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরা এলাকার একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিলেন। রমজান এক কন্যা সন্তানের জনক।

রমজান আলীর ফুফাতো ভাই নাসির মিয়া দৈনিক বাঙলার জাগরণ কে বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রমজান।রাত ১০ টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পৌছার পর তার স্ত্রীর সাথে সর্বশেষ কথা হয়। এসময় রমজান বলেন দ্রুত সময়ের মধ্যেই বাড়ি পৌছে যাবেন তিনি।

কিন্তু ঘন্টাখানেক পরেও বাড়ি না আসায় এবং রমজানের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। রাতভর, মহাদেবপুর, বুতনী শিমুলিয়া ও তারাইল এলাকাসহ বিভিন্নস্থানে খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ৮ টার দিকে স্থানীয় এক ব্যক্তি খেত থেকে মরিচ তুলতে এসে রমজানের রক্তাত্ব মরদেহ দেখতে পান।পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা ও শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবীর।

শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির জানান, নিহত রমজানের গলা, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের কারণ ও খুনিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। শিবালয় থানা পুলিশ তাদের মেধা দিয়ে কাজ করে যাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: