বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

নরসিংদীর মেঘনায় ভাসছে নারীর লাশ

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মেঘনা নদীতে মধ্যবয়সী (আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর) এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখা গেছে।

রবিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ লাশ ভাসতে দেথা যায়।

স্হানীয় সাতপাড়া গ্রামের বাসিন্দা জীবন আহম্মেদ আসাদ জানান, সকাল এগারটার দিকে নদীতে গোসল করতে গেলে ওইসময় নদীতে ভাসমান লাশটি তিনিসহ উপস্থিত অনেকেই দেখে। নরসিংদী সদর মডেল থানা ফোন নাম্বার না থাকায় ৯৯৯ এই নাম্বারে ফোন করে বিষয়টি অবহিত করেছি।

এদিকে নদীতে ভাসমান লাশের খবর সাতপাড়াসহ আশপাশের গ্রামে ছড়িয়ে পড়লে তা দেখতে নদীর পাড়ে ভীড় জমায় শত শত উৎসুক মানুষ।

আলোকবালীর ইউপি সদস্য শফিক কাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লোকমুখে লাশ ভাসার খবরটি আমি পেয়েছি। তবে ভাসমান ওই মহিলা আমাদের এলাকার নন।

তিনি বলেন, ওই মহিলা কিভাবে মারা গেছেন তা ময়না তদন্তের পরই বলা যাবে।আমি ইতোমধ্যে থানায় ফোন করছি, নদীতে প্রচুর কচুরিপনা থাকায় পুলিশ যেতে কিছুটা বিলম্ব হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: