শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে সাগর (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় নজরুল (৪৬) নামে অপর এক শ্রমিক আহত হয়। নিহত সাগর উপজেলার কানাই নগর গ্রামের মজিবুর ফকিরের ছেলে। আহত নজরুল একই গ্রামের লিবু শেখের ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার কুকুটিয়া এলাকার বনগাঁও গ্রামের একটি চকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে বনগাঁও গ্রামের পশ্চিম পাশের চকে ট্রলারে করে তারা মাটি আনছিল। এ সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ খুটির তারে সাথে ট্রলারটি স্পৃষ্ট হলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাগর মারা যায়। আহত নজরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় যুবলীগ নেতা মো. রফিকুল মোল্লা বলেন, গত ৫ বছর যাবত এই চকে বোরো আবাদি ধানের সেচ ব্যবস্থায় কোনও বিদ্যুৎতের ব্যবহার হয়না। তারপরেও দীর্ঘদিনের বেহাল বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু বলেন, শ্রমিকরা চকের অথৈ পানিতে ডুব দিয়ে মাটি কাটার কাজ করতো। ট্রলারে করে মাটি কেটে আসার সময় বিদ্যুৎ তারের সাথে স্পৃষ্ট এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: