রবিবার, ০৭ Jun ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর নির্ভরতা সম্পর্কে যা জানা গেলো দিনের বেলায় নেমে আসবে অন্ধকার, আসছে পূর্ণ সূর্যগ্রহণ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান কাশিয়ানীতে র‍্যাবের হাইওয়ে অ্যাকশন: ৭ কেজি গাঁজাসহ তরুণ মাদক কারবারি গ্রেপ্তার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুুবক নিহত ডেঙ্গু প্রতিরোধে ধনবাড়ীতে সচেতনতামূলক র‌্যালী নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কালিয়াকৈরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত নড়াইলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০ চৌদ্দগ্রামে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ইউনূস নামে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা মূল্যের চালের এক ডিলারকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত । একইসাথে তার ডিলারশীপ বাতিল করা হয়েছে।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান ইভেন। দন্ডপ্রাপ্ত মো. ইউনুছ চরক্লার্ক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইদ্রিস আলীর ছেলে। তিনি চরক্লার্ক ইউনিয়নের ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের চালের ডিলার ছিলেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্য বান্ধব কর্মসূচীর ১০টাকা মূল্যের চালের ডিলার ইউনুছ দীর্ঘদিন ধরে প্রকৃত সুবিধাভোগীদের কাছে চাল বিক্রি না করে ভূয়া নামধারীদের কাছে বিক্রি করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে হাজী ইদ্রিস বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলার ইউনূসকে ২০হাজার টাকা অর্থদন্ড ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: