বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ঘুমের মধ্যে গলা শুকিয়ে যাওয়ার কারণ

নিউজ ডেস্ক :: রাতে ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়, যার ফলে ঘুম ভেঙে যায় অনেকেরই। আবার কারও কারও পানির পিপাসায় ঘুম ভেঙ্গে যায়, শুধু শুধু গলা মুখ শুকিয়ে আসে, ঠোঁট শুকিয়ে যায়। যদি প্রত্যেকদিন আপনি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন।

মনে রাখবেন, মূলত জেরোস্টোমিয়া নামক রোগের কারণে মুখে লালা কমে যায়। যার জন্য এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এবার জেনে নেওয়া যাক কোন কোন কারণে মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়-

* ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এই রোগ হতে পারে। রাতে ঘুমাতে যাওয়ার আগে হতাশা, ব্যাথা ও পেশি শিথিলতার জন্য যে যে ওষুধ খেতে হয়, তার ফলে মুখ শুষ্ক হয়ে আসতে পারে।

* কিছুক্ষেত্রে দেখা যায়, আমরা অনেকে ঘুমানোর সময় মুখ দিয়ে শ্বাস নিয়ে থাকি। মূলত, হাইপোসালিভেশনের কারণে এমনটা হয়। সে সময়ে মুখ শুকিয়ে যায়। নাক দিয়ে শ্বাস না নিয়ে মুখ দিয়ে শ্বাস নেওয়া এক ধরনের অভ্যাস বলে মনে করেন অনেকে। তবে বিষয়টি অবহেলা না করে এদের ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

* যারা ধূমপান ও অ্যালকোহল পান করেন তাদেরও এই সমস্যা হতে পারে। জার্নাল অফ ডেন্টাল রিসার্চের পরীক্ষায় দেখা গিয়েছে, যারা প্রতিদিন ধূমপান ও অ্যালকোহলে অভ্যস্ত এ রকম ৩৯ শতাংশ মানুষের মুখের লালা উৎপাদন কমে গিয়েছে।

* এছাড়া ডায়াবেটিস হলে মুখ শুকিয়ে আসতে পারে। তাই ঘুমিয়ে থাকা অবস্থায় মুখ শুকিয়ে এলে পরামর্শ নিন ডাক্তারের। আপনার শরীরে ডায়াবেটিসের প্রকোপ ঠিক কতটা তা না জানা উচিত। কারণ, এই উপসর্গ কিছু কিছু ক্ষেত্রে জানান দেয় শরীরে ডায়াবেটিসের উপস্থিতি।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: