বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

আওয়ামী লীগের রাজনীতি, মাটি ও মানুষের রাজনীতি- তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি :: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, যে কোন দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে অতন্দ্র প্রহরীর ন্যায় পাশে আছে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ। বন্যা-খরায় যেভাবে পাশে পেয়েছেন শীতার্তদের কষ্ট লাঘব করতেও এদল আপনাদের পাশে থাকবে। কারণ আওয়ামী লীগের রাজনীতি হলো মাটি ও মানুষের রাজনীতি।

আজ সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মানুষের পাশে না দাঁড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে তাদের রাজনীতি শেষ হয়ে গেছে। একদিন এ দেশের মাটি থেকে মুছে যাবে তাদের নাম।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু প্রমুখ নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: