শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

পাস হলো বিল, এইচএসসির ফল প্রকাশ শিগগিরই

নিউজ ডেস্ক :: উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা ছাড়া ফলাফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পথে বিদ্যমান আইনি বাধা দূর করতে উত্থাপিত তিনটি বিল সংসদে পাস হয়েছে। আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনে তা পাস হয়।

এর ফলে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশে আর কোনো বাধা থাকলো না। শিগগিরই গেজেট প্রকাশের মাধ্যমে সেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে শিক্ষান্ত্রণালয় সম্পর্কি স্থায়ী কমিটি বিল তিনটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে অনুমোদনের সুপারিশ করে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য ফজলে হোসেন বাদশা বিল তিনটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করে তা পাসের সুপারিশ করেন।

উত্থাপিত বিল তিনটি হচ্ছে- ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।

বিদ্যমান আইন অনুযায়ী পরীক্ষা নেওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়ার বিধান রয়েছে। সংশোধিত বিলে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশের সুযোগ রাখা হয়েছে।

গত ১৯ জানুয়ারি (মঙ্গলবার) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে বিল তিনটি উত্থাপন করেন। এ তিনটি বিলের মধ্যে প্রথমটি ১দিন, দ্বিতীয় ও তৃতীয় বিলটি ২ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সেই অনুযায়ী কমিটি প্রতিবেদন জমা দেয়।

এআই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: