শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

বাম জোটের বিবৃতি: ইসি-আ.লীগ মিলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে

নির্বাচন কমিশন (ইসি) ও আওয়ামী লীগ মিলে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে দাবি করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের অনুপস্থিতি বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জনগণের হতাশা ও গণ-অনাস্থার বহিঃপ্রকাশ প্রমাণ করে।’

রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। বিবৃতিটিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মধ্যরাতে ভোট ডাকাতির পর সাধারণ মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে সিটি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। জনগণের ভোটকেন্দ্র বিমুখের জন্য আওয়ামী লীগ, তাদের ১৪ দলীয় জোট ও নির্বাচন কমিশন দায়ী। এরা নির্বাচনকে তামাশায় পরিণত করেছে।

এতে আরও বলা হয়, আওয়ামী লীগ জনগণের মধ্যে ভয়ভীতি সঞ্চার করায় অধিকাংশ মানুষ ভোট দিতে নিরুৎসাহিত হয়েছেন। তাছাড়া ভোটের দিন অধিকাংশ কেন্দ্রে সরকারি দলের দখলদারিত্ব জনমনে ভয়ের পরিবেশ তৈরি করেছিল। ভোটদানে ‘গোপনীয়তা’ বলে কোনো কিছু রক্ষা করা হয়নি। অধিকাংশ কেন্দ্রে সরকারদলীয় পোলিং এজেন্ট ছাড়া অন্যদের ঠাঁই হয়নি। ইভিএমের স্বচ্ছতা নিয়ে জনমনে যে অবিশ্বাস ছিল, এই ভোটের পর তা আরও বৃদ্ধি পেয়েছে।

নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন না করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। এজন্য বাম জোটের নেতারা অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: