শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

খুবি শিক্ষক বহিস্কারাদেশ প্রত্যাহারে জবি ছাত্রফ্রন্টের মানববন্ধন

নিউজ ডেস্ক :: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বৃহস্পতিবার বেরা ১২ টায় বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে সংহতি জানায় জবি ছাত্র ফ্রন্ট।

মানববন্ধনে জবি ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি সুমাইয়া সোমার সভাপতিত্বে এবং ছাত্র ফ্রন্ট জবি শাখার সদস্য নিবির রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা মরিয়ম, জবি নাট্যকলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী কিশোয়ার সাম্য।

সমাবেশে বক্তারা বলেন,” খুলনা বিশ্ববিদ্যালয় অনিয়মতান্ত্রিকভাবে ও অগণতান্ত্রিকভাবে, প্রতিহিংসাপরায়ণ হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপর আক্রমণ নেমে এসেছে।প্রশাসনের বিভিন্ন দূর্নীতির কোনো তদন্ত ও বিচার হয়নি। ছাত্রদের ৫ দফা দাবির সাথে সংহতি জানানোয় ৩ জন শিক্ষক বহিস্কৃত ও অপসারণ হয়েছে। এই ঘটনায় প্রমাণ হয় মতপ্রকাশের ও চিন্তার স্বাধীনতার উপর অধিকার হরণ করে প্রশাসন আজ চূড়ান্ত স্বৈরাচারী চরিত্র ধারণ করেছে। ”

এসময় সমাবেশ থেকে অবিলম্বে শিক্ষকদের বহিষ্কার করার প্রত্যাদেশ তুলে নেওয়া সহ ৩ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলোঃ-
১.খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।
২.শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে নিতে হবে।
৩.বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।

আরকে//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: