রবিবার, ২১ Jun ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার” নড়াইলে অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল ইরান যুদ্ধে চীনের কূটনৈতিক জয়? উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জাককানইবিতে রিসার্চ জার্নাল অব ফোকলোরের উদ্বোধন

নিউজ ডেস্ক :: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ওয়েবসাইট ‘রিসার্চ জার্নাল অব ফোকলোর’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান ও প্রফেসর ড. আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাদা আহসান হাবিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির গবেষণা প্রকল্প পরিচালক ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ওয়েবসাইটরে মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়টি ডিজিটাইজেশনের দিকে আরো একধাপ এগিয়ে গেল। ওয়েবসাইট ভিজিট করতে লগইন করুন- www.jkkniu.edu/journal
কে আই/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: