শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম
শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

‘সালমান খানের ঘোড়া’ কিনতে গিয়ে ১২ লাখ টাকা হারালেন এক নারী

নিউজ ডেস্ক :: সালমান খানের ঘোড়া বিক্রি আছে। জেনেই রাজি হয়ে গিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা সন্তোষ ভাটি। তবে ঘোড়া মেলেনি। উল্টে ১২ লক্ষ টাকা প্রতারকদের কাছে খুইয়েছেন ওই যোধপুর নিবাসী ওই মহিলা।

প্রতারিত ওই মহিলা জানিয়েছেন, তিন প্রতারক তাকে সালমনের ফার্ম হাউসে তোলা একটি ঘোড়ার ছবি দেখান। জানান, ঘোড়াটি বিক্রি আছে। তাকে ওই তিন ব্যক্তি বিশ্বাস করান, যে তাঁরা সালমান খানকে চেনেন। এর আগেও নাকি সালমান খান তাদের মাধ্যমে ঘোড়া বিক্রি করেছেন। ঘোড়া কেনার পর তা বিক্রি করতে পারলে ভালো লাভ করা যায় বলেও ওই মহিলাকে জানিয়েছিলেন তিন প্রতারক। তাঁদের কথায় বিশ্বাস করে শেষপর্যন্ত ১২ লক্ষ টাকায় ঘোড়া কেনার চুক্তি হয়েছিল। যার মধ্যে ১১ লক্ষ টাকা নগদ ও বাকি টাকা ওই মহিলা চেকে দিয়েছিলেন। তবে ঘোড়া হস্তান্তরের দিন নির্দিষ্ট জায়গায় গিয়েও ঘোড়া মেলেনি।

প্রতারিত হওয়ার পর গত আগস্টে পুলিসের দ্বারস্থ হয়েছিলেন ওই নারী। তবে তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর। অগত্যা, বিচার চেয়ে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। তার আবেদন মেনে বৃহস্পতিবার আদালতের তরফে রাজস্থান পুলিশ কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: