শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম
এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন

করোনার টিকা নিলেন আলমগীর-রুনা দম্পতি

নিউজ ডেস্ক :: এ পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী দুই লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও একে একে টিকা গ্রহণ করছেন। এবার টিকা নিলেন চলচ্চিত্রের খ্যাতিমান অভিনয়শিল্পী আলমগীর ও বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা।

পারিবারিক ও বাড়ির অন্য সদস্যদের নিয়ে এই দম্পতি গতকাল রোববার সকালে ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনার টিকা নেন।

এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘আমাদের পুরো পরিবার এবং স্টাফসহ নয়জন টিকা নিয়েছি। এত চমৎকার পরিবেশ, টিকা নেওয়াও এত সহজ হবে, ভাবতে পারিনি। হাসপাতালে সবাই বেশ আন্তরিকভাবে ভ্যাকসিন দেওয়ার কাজটি সেরেছেন।’

সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে রুনা লায়লা বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, এখানে ভয় ও চিন্তার কিছু নেই। নিজেরা করোনার টিকা নিন এবং আশপাশের সবাইকে করোনার টিকা নিতে উৎসাহিত করুন।’
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: