শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ

মাইকেল বাবু রতনের কোরিওগ্রাফিতে আসিফ-সেঁজুতি

মোঃ জামাল শিকদার :: জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান ও বেলী আফরোজ সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘তুমি আমার বাবু আমি তোমার বেবী’। দর্শকপ্রিয় গীতিকার সুদীপ কুমার দ্বিপ এর সুর ও কথায় এবং সংগীত আয়োজন করেছেন ইফতেখার লেলিন।

সোমবার এফডিসিতে সেট নির্মাণ করে এ গানের দৃশ্য ধারণ করা হয়। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ ও সেঁজুতি খন্দকার। এছাড়াও গানে অংশ নিয়েছেন ১০০ ছেলে-মেয়ে। ব্যয় বহুল গানচিত্রের কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা বেলাল সানী।

মডেল সেঁজুতি খন্দকার বলেন, আমি এর আগেও অনেক নাটক, মিউজিক ভিডিওতে কাজ করেছি কিন্ত এটা একটু অন্য রকম, গানের কথা ও সুর চমৎকার, আশা করি দর্শক আমাকে নতুন ভাবে দেখতে পাবে

প্রতীক হাসান বলেন, ‘গানের কথাগুলো দারুণ। গানের সাথে মিল রেখে মান-সম্মত একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। বরাবরের মতো দর্শক ভিন্ন কিছু পেতে যাচ্ছে।’

আসিফ ইমরোজ বলেন, ‘গানের কথা ও গায়কী চমৎকার। আশা করছি গানটি দর্শক পছন্দ করবে। আসন্ন ভালোবাসা দিবসে এস এইচ ভিশনের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: