বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী পলাতক রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

কাজী হায়াৎ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক :: দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও গল্পকার কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গণমাধ্যমকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কাজী হায়াৎ বলেন, ‘আমার শরীরে করোনার কোন উপসর্গ নেই। তবে রিপোর্ট পজেটিভ আসায় বাসায় অবস্থান করছি। দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপরই শরীরে জ্বর অনুভব করেন তিনি।

এই নির্মাতা বলেন, ‘গত ২ মার্চ করোনার টিকা নিয়েছি। এরপর থেকে ভালোই ছিলাম। গত ৬ মার্চ আমার শরীরে জ্বর আসে, তিনদিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করাই, গতকাল রিপোর্ট পজেটিভ এসেছে।’
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: