শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মডেল সানাই রাজ এর পথ চলা

নিউজ ডেস্ক :: নতুন প্রজন্মের প্রতিভাবান মডেল সানাই রাজ। রাজশাহীর এই মেয়ে মডেলিংয়ের মাধ্যমেই শোবিজে পথচলা শুরু তার। ইতোমধ্যে কাজ করেছেন বেশ কয়েকটি টেলিভিশন নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন । সম্প্রতি শাপলা মিডিয়ার শত চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে উপস্থিত হন এই মডেল অভিনেত্রী। গত তিন বছর ধরে অভিনয়ের সঙ্গে আছেন তিনি। আরটিভি, মাইটিভি, এশিয়ান টিভি, এটিএন বাংলা, বিটিভিসহ বেশ কয়েকটি চ্যানেলের নাটকে কাজ করেছে। ঢাকাই চলচ্চিত্রের রুপালি পর্দায় ক্যারিয়ার গড়তে চান প্রতিভাবান এই অভিনেত্রী সানাই রাজ। এ প্রসঙ্গে সানাই বলেন আমার শুরুটা হয়েছিলো তার নৃত্য দিয়ে। সেখান থেকেই মূলত মিডিয়াতে আসা। এখন ঢাকায় ড্যান্সের সঙ্গেই আছে।

বিভিন্ন চ্যানেলেও কাজ করছে। খুব ইচ্ছে চলচ্চিত্রে কাজ করার। এজন্য ড্যান্স তো চলছেই, এর পাশাপাশি ফাইটও (কারাতে) শিখছি। গত ১৬ ফেব্রুয়ারি দেশের অন্যতম বৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এ ঘোষণায় চলচ্চিত্র পাড়ায় প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যান্যদের মতো উচ্ছ্বসিত এ মডেলও।মডেল সানাই রাজ বলেন, আমার দেখা মতে শাপলা মিডিয়া অনেক নামকরা একটি প্রযোজনা প্রতিষ্ঠান। তারা খুব ভালো ভালো সিনেমা নির্মাণ করছে।

শাপলা মিডিয়ার ১০০ সিনেমার মহরত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে। তারা যে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে, আশা করছি খুব ভালো করবে। সেখানে আমাকে সুযোগ করে দেয়ার জন্যে ধন্যবাদ আমার পরিচালক সায়মন তারিক ভাইসহ সকলে। বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন সানাই রাজ। বড় একজন অভিনেত্রী হতে চান এটাই তার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কাজ করছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: