রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত কালিগঞ্জ থানার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই

ডিজিটাল ডিভাইস এন্ড ইনােভেশন মেলা ১ এপ্রিল থেকে শুরু

নিউজ ডেস্ক :: ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনােভেশন এক্সপাে-২০২১’ আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ‘মেইক হেয়ার, সেল এভরিহােয়্যার’ এ প্রতিপাদ্য নিয়ে দে‌শের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি এ প্রদর্শনী রাজধানীর আগারগাঁও-এ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অডিটোরিয়ামে ৩ দিনব্যাপি অনুষ্ঠিত হবে। যৌথভাবে আয়ােজন করছে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্য ও যােগাযােগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাষ্ট্রপতি মাে. আবদুল হামিদ প্রদর্শনীর উদ্বোধন করবেন ব‌লে আশা করা হ‌চ্ছে।

সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তা‌রিত তু‌লে ধ‌রে আইসিটি প্রতিমন্ত্রী জানান, করােনা মহামারীর কারণে এবারের প্রদর্শনী সীমিত পরিসরে ফিজিক্যাল ও ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে আয়ােজন করা হচ্ছে। এর মাধ্যমে যে-কেউ বাসায় বসেই মেলার স্টল ভিজিট করতে পারবেন। তিন দিনব্যাপী এই মেলা সকলের জন্য ভার্চুয়ালী উন্মুক্ত থাকবে।

সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হয়, প্রদর্শনী‌তে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানকে বাড়িয়ে নেয়ার জন্য নানা ওয়ার্কসপ ও সেমিনারের আয়ােজন করা হ‌য়ে‌ছে। থাকবে নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযােগ।

সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হােসনে আরা বেগম, বিসিএস সভাপতি মাে. শাহিদ-উল-মুনীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: