শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

এবার করোনায় কাবু অক্ষয় কুমার

নিউজ ডেস্ক :: আমির খান, আলিয়াদের পর মহামারী করোনায় এবার কাবু হলেন বলিউডের ফিট অভিনেতা অক্ষয় কুমার। আজ রোববার সকালে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেতা।

টুইটে তিনি লেখেন, ‘আজ (৪ এপ্রিল) সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপতত হোম কোয়ারেন্টাইনে আছি। প্রয়োজনীয় মেডিকেল পরামর্শের অধীনে রয়েছি’।

পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলে করোনা পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ করেছেন তিনি। অভিনেতা বলেন, ‘আমি আশাবাদী দ্রুত কাজে ফিরব’।

এদিকে, রাম সেতু সিনেমার শুটিং করতে গিয়েই কি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অভিনেতা! এ নিয়েই প্রশ্ন উঠেছে। তবে সেখানে স্বাস্থ্য বিধি মেনেই কাজ চলছিল বলে জানা গেছে।

গত ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে সিনেমাটির শ্যুটিং শুরু হয়। আর এই সময় যে হারে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা খুবই ভয়াবহ। এমনই মুহূর্তে বলিউডের আপাত দৃষ্টিতে সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমার। তাঁকেও কাবু করল করোনা।

উল্লেখ্য, মুম্বাইয়ে যে ছবির শুটিং চলছিল, তাতে অভিনয়ে করছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচাসহ অনেকে।

এদিকে, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো বলিউড তারকারা। -জি নিউজ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: