রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’ বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ দেখে স্লোগান ‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা নোয়াখালীতে তিন কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’

করোনা মোকাবিলায় ৫ কোটি রুপি দিচ্ছেন ঊর্বশী

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দিন যত যাচ্ছে, পরিস্থিতি ততই কঠিন হয়ে উঠছে। ভারতে ৬৭ হাজারের বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত। আর এমন ক্রান্তিকালে বলিউডের তারকারা তাঁদের সাধ্যমতো এগিয়ে এসেছেন। এগিয়ে এসেছেন দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। এবার সেই তালিকায় যোগ হলো অভিনেত্রী ঊর্বশী রৌতেলার নাম।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় পাঁচ কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ঊর্বশী রৌতেলা। বলেছেন, এ সংকটে সবার এক হওয়া জরুরি এবং কোনো অনুদানই ছোট নয়।

সম্প্রতি ঊর্বশী রৌতেলা ইনস্টাগ্রামে ভক্তদের জানান, তাঁর সঙ্গে ভার্চুয়াল ড্যান্সের মাস্টারক্লাসে যোগ দিতে। এই সেশন একদম বিনামূল্যে। যাঁরা ওজন কমাতে চান ও নাচ শিখতে চান, তাঁরা যেন যোগ দেন। ক্লাসে তিনি জাম্পা, তাবাতা ও লাতিন নাচ শিখিয়েছেন। তাঁর টিকটক অ্যাকাউন্টে রয়েছে ১৮ মিলিয়ন অনুসরণকারী। নাচের ক্লাসটি তাঁদের জন্য। আর নাচ শেখানোর জন্যই তিনি পাঁচ কোটি রুপি পেয়েছেন, যা তিনি করোনা মোকাবিলায় অনুদান হিসেবে দিচ্ছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: