শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফারুক, দোয়া কামনা

নিউজ ডেস্ক :: জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। অনেকদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তার অবস্থা বেশ গুরুতর। পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

ফারুকের ছেলে শরৎ সূত্রে জানা গেছে, তার বাবা বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে অবস্থা বেশ গুরুতর।

গত ২১ মার্চ থেকে তিনি হাসপাতালটির আইসিইউতে অজ্ঞান অবস্থায় রয়েছেন, তার চেতনা নেই বললেই চলে। শরৎ জানিয়েছেন, এরই মধ্যে ফারুকের রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ‘বাবার রক্তে সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে গেছে। পাকস্থলীতে ইন্টারনাল রক্তক্ষরণ হয়েছে। কিছুদিন আগে বাবার মস্তিষ্কে একটি সিজার করা হয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান ফারুক। সেখানে গিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগে সিঙ্গাপুরেই চিকিৎসাধীন ছিলেন এই তারকা। রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়ার কারণে তাকে প্রায় ৪৭ দিন হাসপাতালে কাটাতে হয়েছিল। কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরার পর করোনায় আক্রান্ত হন তিনি। এরপর সুস্থ হয়ে সিঙ্গাপুরে নিয়মিত চেকআপের জন্য গেলে সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিয়া ভাই।

উল্লেখ্য, আকবর হোসেন পাঠান ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা। বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সাংসদ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: