রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র স্থানান্তর ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে: জামায়াত আমির ফ্রিজে লুকিয়ে থাকা বাটিগুলো নিয়ে ভাবার দিন আজ আকাশপথ নয়, স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন হাসিনা মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা এমিরেটসে আর্সেনাল-ম্যানসিটি মহারণ হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগ সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ দেশবিরোধী চুক্তি হবে না, বাতিল করারও ক্ষমতা আছে

বাসায় ফিরে বিশ্রামে হাবিব

নিউজ ডেস্ক :: করোনা উপসর্গ দেখা দিলেও নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদের। হাসপাতালে ভর্তি হলেও পরে বাসায় ফিরেছেন তিনি।

প্রথম দিকে তার চিকিৎসকরা বলেন, কণ্ঠশিল্পী হাবিবের জ্বর ও কাশি আছে। শরীরও দুর্বল। তার ফুসফুস ৩০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই করোনা পজেটিভ না হলেও তাকে হাসপাতালে থাকতে হবে। এ অবস্থায় পাঁচদিন হাসপাতালে থাকার পর সোমবার হাসপাতাল ছাড়েন এই সঙ্গীত তারকা। পুরোপুরি সুস্থ হয়েই বাসায় ফিরেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘হাবিব ওয়াহিদ এখন সম্পূর্ণ সুস্থ। উনার বাবা সোমবার বিকালের দিকে তাকে নিয়ে গেছেন। তবে কিছু দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

উল্লেখ্য, দেশের পপ আইকন ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ। বাংলা লোক গানের ফিউশন করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তন করে জনপ্রিয় করে তুলেছেন হাবিব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: