রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত কালিগঞ্জ থানার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই

আট ঘণ্টা বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক

নিউজ ডেস্ক :: আজ বুধবার (৭ এপ্রিল) রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে বলা হয়, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য বুধবার রাতে আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

প্রতিষ্ঠানের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক জাকির হোসেন খাঁনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বুধবার দুপুরে এ সতর্কতা জারি করেছে বিটিআরসি।

এর আগে বিটিআরসি প্রথম ধাপের ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলেও গ্রাহকদের সতর্ক করেছিল।প্রথম দফায় অবশ্য তরঙ্গ বিন্যাসে কোনো সমস্যা না হওয়ায় মোবাইল ফোন গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পেরেছিলেন।

তবে এই সময়ে মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য সেবা ব্যাহত হতে পারে বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: