শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন

নববর্ষ উপলক্ষে বেলাল-লিজার ‘পাখি’

নিউজ ডেস্ক :: বাংলা নববর্ষ উপলক্ষে দ্বৈত কণ্ঠে গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেলাল খান ও লিজা। চলচ্চিত্রে প্লেব্যাকের পর এবার অডিওর জন্য তারা এক সঙ্গে কণ্ঠ দিলেন। গানের শিরোনাম ‘পাখি’।

গানটির কথা লিখেছেন মুসা কে মাহমুদ। সুর করেছেন শিল্পী বেলাল খান নিজে। সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক। রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন জাহের আলভী, মিতু ও বেশ কয়েকজন নৃত্যশিল্পী। শিগগিরই গানের ভিডিওটি প্রকাশ পাবে বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে শিল্পী বেলাল খান বলেন, ‘বাংলা নববর্ষকে গানে গানে বরণ করে নিতেই আমাদের এই আয়োজন। এ সময়ের শ্রোতার ভালো লাগাকে প্রাধান্য দিয়েই গানের সুর ও সংগীতায়োজন করা হয়েছে। আমি ও লিজা দুজনেই চেষ্টা করেছি গায়কিতে নিজেদের ভেঙে নতুনভাবে তুলে ধরতে। ভিডিওতে আছে ভিন্নতা, যা অনেকের মনোযোগ কাড়বে বলেই আশা করছি।’

অপরদিকে লিজা বলেন, ‘উৎসবে শ্রোতা যে ধরনের রিদমিক গান শুনতে চান, ‘পাখি’ তেমনই একটি গান। বেলাল খান ও আমার গাওয়া আগের গানগুলো থেকে কিছুটা হলেও এটি ভিন্ন ধাঁচের। নাচের ছন্দে গাওয়া রোমান্টিক সুরের এই গান অনেকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: