শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম
আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

সাইমন-মাহিকে নিয়ে মানিকের ‘মন পাখি’

নিউজ ডেস্ক :: শারীরিক অসুস্থতা ও চলচ্চিত্রের দুরবস্থার কারণে দীর্ঘদিন চলচ্চিত্র পরিচালনা থেকে দূরে ছিলেন গুণী নির্মাতা এফ আই মানিক। ২০১৫ সালে সর্বশেষ ‘দুই পৃথিবী’ নামে একটি সিনেমা নির্মাণ করেন। এবার ‘মন পাখি’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন এই নির্মাতা।

এফ আই মানিক রাইজিংবিডিকে বলেন—‘মন পাখি’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ঈদের পর যশোর শুটিং শুরু করব। এতে সাইমন-মাহিকে নেব।

‘স্বপ্নের বাসর’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা এফ আই মানিক। তার নির্মিত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া আরো কয়েকটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: