বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে নিহত ৩

জেলা প্রতিনিধি :: ময়ময়সিংহে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে জেলার তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের বিসকা ইউনিয়নের খিচা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার চালক নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর উবুজির কোনা গ্রামের শহীদুল ইসলাম (৩৩), রামনগর গ্রামের খলিল মিয়া (৩২) ও আলমপুর বালুচর গ্রামের মাসুম মিয়া (৩৬)।

পুলিশ জানায়, বিসকা ইউনিয়নের খিচা নামক স্থানে সকালে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী ট্রাকের সঙ্গে ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাদেরও মৃত্যু।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস বলেন, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছেন। ট্রাক ও সিএনজি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: