শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন

বুড়িমারী স্থল বন্দর দিয়ে শিক্ষার্থীসহ ১২ জন বাংলাদেশী দেশে ফিরলেন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ ১২ জন পাসপোর্টধারী বাংলাদেশী দেশে ফিরে এসেছেন।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে বুড়িমারী চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা দেশে ফিরলেন।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে ভারত থেকে ফিরে আসা ১২জন বাংলাদেশী কে বুড়িমারীতে বিশেষ ব্যবস্থায় কোয়ারিন্টিনে রাখা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসন।

বুড়িমারী ইমিগ্রেশন সুত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত তিনদিনে দুই দেশের ১৬ জন নাগরিক পারাপার হয়েছেন। এদের মধ্যে ৪ ভারতীয় নাগরিক অনুমতি নিয়ে ভারতে প্রবেশ করেন। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতের আটকে পড়া ১২ বাংলাদেশী নাগরিকরা বুড়িমারী চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। এদের মধ্যে দার্জিলিং থেকে আসা ঢাকার ৬ শিক্ষার্থী, চট্রগ্রামের ৩ জন ও রংপুর হারাগাছ এলাকার ৩ জন রয়েছেন। তাদের কে পাটগ্রাম উপজেলা প্রশাসন বুড়িমারী স্থলবন্দরের আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করেন।

ভারত থেকে ফিরে আসাদের মধ্যে জাহিদুল ইসলাম বলেন, ভারতে চিকিৎসার জন্য গিয়ে সেখানে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা না নিয়ে ফিরত এসেছি। বুড়িমারীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকা আমাদের পক্ষে সম্ভব না। হাতে টাকা পায়সাও নেই কিভাবে ১৪ দিন থাকব। আমাদের হোম কোয়ারেন্টিনে দেওয়ার অনুরোধ করছি।

বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসন বলেন, যারা ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকা পড়েছে শুধু তারাই কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতি নিয়ে দেশে ফিরছেন। তাদের বাধ্যতামূলক বুড়িমারী কয়েকটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে তিনি জানান।

বুড়িমারী স্থল বন্দরের স্বাস্থ্য উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাসেল আহম্মেদ জানান, ভারত থেকে আসা বাংলাদেশীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট ও শরীরের তাপমাত্রা, ঠান্ডা, কাশি ও এলার্জিজনিত বিষয়গুলো আছে কিনা তা যাচাই করে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: