রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

মঙ্গলে নতুন শব্দ শুনল নাসা

নিউজ ডেস্ক :: মঙ্গলগ্রহে রোভার পারসিভের‌্যান্স পাঠিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। সেই সঙ্গে পাঠানো হয়েছে হেলিকপ্টার ইনজেনুইটি।

পৃথিবীর বাইরে এই প্রথম অন্য কোনো গ্রহে সফলভাবে উড়েছে হেলিকপ্টার। মিনি হেলিকপ্টারটি পঞ্চমবার সফলভাবে নিজের উড়ান সম্পন্ন করেছে।

এবার সেই হেলিকপ্টারের উড়ানের শব্দ, অর্থাৎ ব্লেড ঘোরার শব্দও শোনা গেছে রোভারের মাধ্যমে। রয়টার্স।

পারসেভেরেন্স রোভারের রোবট সফলভাবে মঙ্গলগ্রহের বুকে নামার পর সেখান থেকে ছবি ও ভিডিও পাঠাতে শুরু করেছে।

শুক্রবার (০৭ মে) নাসা জানায়, ছয় চাকার রোবট গত ৩০ এপ্রিল নতুন একটি ফুটেজ পাঠিয়েছে যার সঙ্গে একটি অডিও ট্র্যাক রয়েছে। টুইটারে মঙ্গলগ্রহের পৃষ্ঠে মিনি হেলিকপ্টার ইনজেনুইটি উড়ানোর অডিও ও ভিডিও প্রকাশ করেছে মহাকাশ সংস্থা।

রাইট ব্রাদার্স ফিল্ড থেকে ১২৯ মিটার দূরে অন্য একটি এয়ার ফিল্ডে উড়েছে এটি। ১০ মিটার উচ্চতায়ও উড়তে সক্ষম হয়েছে এবং মাটিতে নামার আগে কিছু ছবিও নিয়েছে।

ভিডিওটিতে মঙ্গল গ্রহের বাতাসের একটি মিষ্টি গুনগুন শব্দ শোনা গেছে। ভিডিও ফ্রেমের ডানদিকে হেলিকপ্টার ইনজেনুইটি উড়ছে তা দেখা গেছে। হেলিকপ্টারটি যখন উড়ছে, তখন বাতাসের গুনগুন শব্দ বেড়ে যাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: