শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম
নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি

অনলাইনে মুক্তি পাচ্ছে সালমানের ঈদের সিনেমা

নিউজ ডেস্ক :: সুপারস্টার সালমান খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ঈদে মুক্তি পাচ্ছে।

ঈদ কিংবা দিওয়ালি মানেই সালমানের ছবি। তার ছবি দেখার জন্য এবছরও ঈদে ‘রাধে’ মুক্তি পেলেও তা দেখা যাবে না বড় বড় পর্দায়। ভারতে বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে ‘রাধে’।

এ ব্যাপারে সালমান জানান, ‘‘আমি জানি অনেকেই হতাশ হয়েছেন রাধে বড় পর্দায় দেখতে না পাওয়ার জন্য। কেউ কেউ অডিটোরিয়াম বুক করে আমার ছবির স্ক্রিনিং করার পরিকল্পনা করেছেন। কিন্তু, সবাইকে আমার অনুরোধ প্লিজ বাড়িতে বসে ছবি দেখুন। আমি চাই না এরপর লোক বলুক, সালমানের ছবি দেখতে গিয়ে করোনা হয়েছে। মানুষের যদি ছবি পছন্দ হয়, তাহলে মহামারি কেটে যাওয়ার পর অবশ্যই ছবি পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ব্যবস্থা করব।’’

ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: