রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

‘এবি’ও ‘বি’গ্রুপের রক্তে করোনা আক্রান্তের সম্ভাবনা বেশি: গবেষণা

নিউজ ডেস্ক :: যে সব মানুষের শরীরে ‘ও’গ্রুপের রক্ত তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে কম। অপরদিকে ‘এবি’ও ‘বি’ রক্তের গ্রুপ যাদের, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

ভারতের ‘দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’(সিএসআইআর) একটি গবেষণাপত্রে এ তথ্য জানিয়েছে।

গবেষণায় বলা হয়েছে, যে সব মানুষের শরীরে ‘ও’গ্রুপের রক্ত তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে কম। যদি তারা আক্রান্ত হন, তা হলেও উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ থাকবে।

ভারতজুড়ে ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করেছে সিএসআইআর। সেই নমুনা নিয়ে গবেষণা চালান ১৪০ জন চিকিৎসক। তার পরেই এই রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে দেখা গেছে, আক্রান্তদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তার পরে রয়েছে ‘বি’ রক্তের গ্রুপের মানুষ। ‘ও’রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

গবেষণায় আরও বলা হয়েছে, যারা নিরামিষ খান তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, নিরামিষ খাবারের মধ্যে যে পুষ্টিগুণ থাকে, তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে। এমনকি করোনা আক্রান্ত হলে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নিরামিষ খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: