শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম
নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি

অভিনেত্রী ‘জবা’কে বিয়ে করলেন নোবেল! মিডিয়ায় তোলপাড়

নিউজ ডেস্ক :: কাউকে না জানিয়ে বিয়েটা সেরেই ফেলল ‘জবা বৌদি’! -এমনই কথা বার্তাই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। বলা হচ্ছে- ভারতীয় বাংলা সিরিয়াল ‘কে আপন কে পর’র অভিনেত্রী জবার সঙ্গে বিয়ে করে ফেললেন ‘সা রে গা মা পা’ খ্যাত নোবেলম্যান। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

কিন্তু, কবে আর কীভাবে ঘটল এই ঘটনা? সত্যি কি তাঁরা এখন বিবাহিত? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

বর্তমানে আধুনিক প্রযুক্তি দ্বারা খ্যাতনামাদের ছবি কাটাছেঁড়া করাটা যদিও নতুন ঘটনা নয়। তেমনই একটি ঘটনা ঘটল এই ক্ষেত্রেও। সংগীতশিল্পী নোবেলের এক বছর আগের একটি ছবি টেনে এনে কেউ একজন এমন অকল্পনীয় ঘটনা ঘটিয়ে বসলেন।

গত বছর ৩ ফেব্রুয়ারি নোবেলম্যান তাঁর বোনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দেন। ছবিতে দেখা যায়, নোবেল ও তাঁর বোন দু’জনে একটিই ফুলের মালা গলায় দিয়ে আছেন। প্রযুক্তি ব্যবহার করে সেই ছবিতে নোবেলের বোনের মুখে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবাখ্যাত অভিনেত্রী পল্লবীর মুখ বসিয়ে দিলেন সেই নেটাগরিক। তারপর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে দিয়ে লিখলেন, ‘কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল’।

মন্তব্য বিভাগে একজন উপহাস করে লেখেন, ‘আহারে শেষ পর্যন্ত মানসিক রুগী সামলানোর দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় জবা বৌদি’।

আরেকজন লেখেন, ‘বিগত ১০ বছর ধরে স্টার জলসায় যা যা কীর্তি দেখিয়েছেন, আরও আগেই ওনার নোবেল পাওয়া উচিত ছিল’। তবে কেউ কেউ তাঁদের বিয়ে নিয়ে সত্যিই উৎসাহী, কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছেন।

যে ছবি থেকে বোনের মুখ কেটে অন্য ছবি তৈরি হলো- সেই ছবি নিয়ে আগেই নেটমাধ্যমে কটূক্তির শিকার হয়েছিলেন নোবেল। মেয়েটিকে নিজের বোন হিসেবে পরিচয় দেওয়ার পরেও তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে নানা বিদ্বেষমূলক পোস্ট দিয়ে তুমুল সমালোচিত হন নোবেল। পরে অবশ্য থানায় গিয়ে ভুল স্বীকার করে নিজের অসুস্থতার কথা বলে ক্ষমাও চেয়েছেন বিতর্কিত এই তরুণ গায়ক।

পাশাপাশি জবা চরিত্রটিতে অভিনয়ের জন্য ‘পল্লবী শর্মা’-কেও বহুবার কটাক্ষ করা হয়েছে নেটপাড়ায়। কখনও ধারাবাহিকে কাঁচি দিয়ে বোমার তার কাটার জন্য, আবার কখনও আগুনের ওপর দিয়ে হেঁটে আগুন নেভানোর জন্য। আর এবার বিতর্কিত এই দু’জনে এক ছবিতে বন্দি হয়ে শিকার হলেন কটাক্ষের। সূত্র-আনন্দবাজার।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: