শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন

হাঁটুপানি ভেঙে মানুষের পাশে সোহম

নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড় ইয়াস আসার আগে থেকেই চণ্ডীপুরে রয়েছেন নায়ক ও সেখানকার বিধায়ক সোহম চক্রবর্তী।তার উদ্যোগেই বিপজ্জনক এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানে সবার খোঁজ নিয়েছিলেন। ঠিক মতো খাবার সকলে পাচ্ছেন কিনা জানতে চেয়েছিলেন। নিজের এলাকায় কন্ট্রোলরুমও খুলেছেন সোহম। আবার ঝড়-বৃষ্টির মধ্যেও চণ্ডীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে এলাকা পরিদর্শনের ছবি আপলোড করেছেন সোহম। ক্যাপশনে তৃণমূল বিধায়ক লিখেছেন, আজ ঝড়ের তান্ডব চলাকালীনই সকাল থেকেই চণ্ডীপুরে প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং তার মধ্যেই প্রশাসন এবং আমার সহকর্মীরা সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমরা খুব তাড়াতাড়ি এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: