শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন প্রভাস

নিউজ ডেস্ক :: হলিউডে নাম লেখাতে প্রস্তুত আরও এক ভারতীয় সুপারস্টার। এর আগে অমিতাভ বচ্চন, ইরফান খান, আলি ফজল, অনিল কাপুরের মতো তারকাদের একাধিক হলিউডের ছবিতে কাজ করতে দেখা গিয়েছে। তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনও। এবার একই জুতোয় পা গলাতে চলেছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। শোনা গিয়েছে তাকে দেখা যেতে পারে টম ক্রুজ -এর পরবর্তী ছবি ‘মিশন ইমপোসিবল ৭’।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছে ‘মিশন ইমপোসিবল ৭’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাহুবলী প্রভাসকে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি প্রভাস বা সিনেমার সংশ্লিষ্ট কেউ।

সূত্রের খবর, ইতালিতে শ্যুটিংয়ের সময়ে এমআই৭- এর টিমের সঙ্গে আলাপ হয় প্রভাসের। সেখানেই পরিচালক ক্রিস্টোফার প্রভাসকে চিত্রনাট্য পড়ে শোনান। আর তখনই ছবিটি করতে রাজি হয়ে যান প্রভাস।

জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘মিশন ইমপোসিবল ৭’ -এ বিভিন্ন চরিত্রে দেখা যাবে সিমোন পেগ, অ্যালেক বল্ডউইন, ভ্যানেসা কিরবি এবং রেবেকা ফার্গুসনকে।

অন্যদিকে কিছুদিন আগেই প্রভাস ঘোষণা করেন তার অভিনয় জীবনের ২২তম ছবির জন্যে হাত মিলিয়েছেন বলিউডের পরিচালক ওম রাউতের সঙ্গে। বড় বাজেটের এই ছবি তৈরি হবে একাধিক ভাষায়। ছবির নাম ‘আদিপূরুষ’। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে প্রভাস লেখেন, ‘খারাপের উপর ভালোর জয়ের উদযাপন!’

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: